নাটোরে ‘মৌসুমী এনজিও’র মাঠ কর্মীর বিরুদ্ধে এক গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগ
নাটোরের নলডাঙ্গা উপজেলার বেসরকারী সংস্থা ‘মৌসুমী এনজিও’র মাঠ কর্মী জুয়েল রানার বিরুদ্ধে কিস্তির বই নিতে গিয়ে এক গৃহবধুর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগি গৃহবধু বিচার চেয়ে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ বলছে অভিযোগটি তদন্ত শুরু হয়েছে, সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। নলডাঙ্গা থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর বেলা ১০ টার দিকে নলডাঙ্গা উপজেলার একটি গ্রামে ঐ গৃহবধূর কাছে কিস্তি আদায়ের বই নিতে যায় বেসরকারী সংস্থা এনজিও মৌসুমীর মাঠ কর্মী জুয়েল রানা। এসময় ভুক্তভোগি গৃহবধু এনজিও মাঠ কর্মী জুয়েল রানা কে বাড়ির বারান্দায় বসতে বলে শয়নঘরে কিস্তি আদায়ের বই আনতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে এনজিওর মাঠ কর্মী জুয়েল রানা শয়নঘরে ঢুকে গৃহবধুকে শ্লীলতাহানির চেষ্টা করে। গৃহবধু চিৎকার দিলে আশে পাশের লোকজন আসলে মাঠ কর্মি জুয়েল পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধু বিচার চেয়ে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গৃহবধু বলেন, এ ঘটনায় এনজিও কর্মী জুয়েল রানার বিরুদ্ধে মৌসুমী এনজিওর নলডাঙ্গা শাখা ম্যানেজার শামীম হোসেনের কাছে অভিযোগ দিলেও কোন প্রতিকার করেননি। মাঠ কমী জুয়েল রানাকে অন্যত্র সরিয়ে দিয়ে থানায় অভিযোগ দেওয়ায় আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।
বেসরকারী সংস্থা মৌসুমী এনজিও নলডাঙ্গা শাখা ম্যানেজার শামীম হোসেন বলেন, এ ঘটনা জানার পর মাঠ কর্মী জুয়েল রানাকে আমাদের নওগাঁর প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
অভিযুক্ত জুয়েল রানা বলেন, আমাকে ফাঁসানো হয়েছে। আমি যখন ওই গৃহবধুর বাড়িতে কিস্তি আদায়ের বই নিতে যাই, তখন গৃহবধু তার বাড়ির গেট লাগিয়ে চিৎকার শুরু করে। আমি ওই গৃহবধুকে কোন শ্লীলতাহানি করেনি। এ ঘটনা আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে নালিশ করলে গত বৃস্পতিবার আমাকে চাকুরী থেকে বের দেন। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে, সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply