চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির ১৪তম বার্ষিক সাধারণ সভা ১৩ জুলাই বুধবার ডায়াবেটিক সমিতির মিলনায়তনে সমিতির সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মোঃ রহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কোরআন তেলোয়াত ও প্রয়াত সদস্যবৃন্দের স্মরণে দোয়া মাহফিলের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। গত সাধারণ সভার কার্যবিবরনী পাঠ করেন মোঃ গোলাম মোস্তফা, প্রশাসনিক কর্মকর্তা। সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহেদ বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। কোষাধ্যক্ষ কৃষিবিদ কামরুল আরেফিন বুলু সমিতির নিরীক্ষা ও বার্ষিক বাজেট উপস্থাপন করেন। উপস্থিত সদস্যবৃন্দের মধ্যে আলোচনায় অংশ নেন, অধ্যাপক ইব্রাহিম, সাবেক এমপি লতিফুর রহমান, সাবেক এমপি জিয়াউর রহমান, ডাঃ মোঃ দুররুল হোদা, পরিচালক, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতি, এ্যাড. আঞ্জুমান আরা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আকবর হোসেন, এ্যাড. সাইফুল ইসলাম রেজা, এ্যাড. আফসার আলী, এ্যাড. আবদুল ওয়াদুদ, মোস্তাফিজুর রহমান মুকুল ও রাইহানুল ইসলাম লুনাসহ অন্যরা। সভাপতি বলেন, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতি আগামীতে জেলার অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে জেলাবাসীর স্বাস্থ্য সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *