নামোশংকরবাটী স্কুলে প্রাক্তনদের মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করা হয় মিনি ফুটবল টুর্নামেন্ট এর। ১২ জুলাই (মঙ্গলবার) সকাল ১০ টায় উদ্বোধন করা হয় এই টূর্ণামেন্টের। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মো: হাসানুল মবিন। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল হান্নান, বর্তমান সহকারি প্রধান শিক্ষক মোহা: মার্শাল। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো: আসলাম কবীর। উদ্বোধনী ম্যাচে এসএসসি ব্যাচ ২০০৬-২০০৮ ব্যাচ মুখোমুখি হয়। উল্লেখ্য, ২০২২ এর এই টূর্ণামেন্টে মোট ১৫টি এসএসসি ব্যাচ ১৯৯৯, ২০০৬, ২০০৮ সহ ২০১০ থেকে ২০২১ এসএসসি ব্যাচ খেলায় অংশ গ্রহণ করছে। টূর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠান ১৭ জুলাই বিকেল ৩ টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

Leave a Reply