৫৯ বিজিবি’র ফেন্সিডিল এবং স্যান্ডেল আটক

৫৯ বিজিবি’র ফেন্সিডিল এবং স্যান্ডেল আটক

নিজস্ব প্রতিনিধি ॥ ভারতীয় ফেন্সিডিল ও স্যান্ডেল আটক করেছে রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ২২ জুলাই ২০২২ তারিখ আনুমানিক রাত ০০:১৫ ঘটিকায় শিয়ালমারা বিওপির নায়েক মোঃ ফজলুল হক এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৭/৪-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালমারা আমবাগানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৭২ জোড়া বিভিন্ন প্রকার স্যান্ডেল আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিল এবং স্যান্ডেল এর সিজার মূল্য-১ লক্ষ ৫ হাজার ৬’শ টাকা। আটককৃত ফেন্সিডিল এবং স্যান্ডেল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *