সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র ২৭ লক্ষ টাকার হেরোইন উদ্ধার

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র ২৭ লক্ষ টাকার হেরোইন উদ্ধার

মাদক পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে বিপুল পরিমান হেরোইন উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ২৩ জুলাই আনুমানিক রাত আড়াইটার দিকে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল চলাকালীন সময় নলডুবী নামক স্থানে ২ জন চোরাকারবারীকে দেখতে পায়। এ সময় টহল দল তাদেরকে ধাওয়া করলে ১টি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থান তল্লাশী করে ফেলে যাওয়া ব্যাগ হতে মালিকবিহীন ১.৩৫০ কেজি হেরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইন এর সিজার মূল্য- ২৭ লক্ষ টাকা। আটককৃত হেরোইন এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *