চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালী-আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালী-আলোচনা সভা

‘নিরাপদ মাছে ভরবো দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে-চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা হয়েছে। রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *