জয়পুরহাট র্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবা এবং ১৪ পিস ট্যাপেন্টাডলসহ দুজন মাদক ব্যবসায়ী’কে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। র্যাব-৫ জয়পুরহাটের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ২৪ এপ্রিল নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বাজার এলাকায় র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী আসাদুল ওরফে ফিতা এবং মজিদ’কে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসাদুল এবং মজিদ এর কাছ থেকে ৫০ পিচ ইয়াবা, ১৪ পিচ ট্যাপেন্টাডল, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৮ হাজার ৮’শ এবং ০১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসাদুল এবং মজিদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আসাদুল এবং মজিদ’কে জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বিশপাড়ার মোঃ বাবুল মন্ডলের ছেলে মোঃ আসাদুল ইসলাম (৫২) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার চৌধুরীপাড়ার মৃত আক্কাজ আলী সর্দারের ছেলে আসাদুলের সহযোগী মোঃ আব্দুল মজিদ হিরা (৪৭)। তারা নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করত এবং নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা হয়েছে।
Leave a Reply