র্যাবের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
মোটরসাইকেলে মাদক পরিবহনকালে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বিষয়টি এক প্রেসনোটে সন্ধ্যা রাত ৭টার দিকে গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ ইউসুফ আলী (২৬), রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ চাতরাপুকুর গ্রামের মোঃ আব্দুল বাসির এর ছেলে।
র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, ২৫ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার দেবীনগর ইউনিয়নের হড়মা এলাকায় মরা নদী ও পদ্মার মুখে একটি ভুট্টা ক্ষেতের পার্শ্বে ব্লক নির্মিত পদ্মা নদীর রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় ২ কেজি ৫০০ গ্রাম হেরোইন, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন এবং নগদ-২৫০০/-(দুই হাজার পাঁচশত) টাকাসহ মাদক ব্যবসায়ী মোঃ ইউসুফ আলী কে গ্রেফতার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।

Leave a Reply