চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একজন কথিত সাংবাদিক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একজন কথিত সাংবাদিক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ১৩০ গ্রাম হেরোইনসহ কথিত সাংবাদিক এক মাদককারবারি কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যলয়ের সদস্যরা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার সুধির চন্দ্র রবিদাসের ছেলে শ্যামল রবিদাস (২৮)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ক-সার্কেলের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার। প্রেসনোটে জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক দিক-নির্দেশনায় সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ক-সার্কেলের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মিস্ত্রীপাড়া এলাকার শ্যামলের ভাড়া বাড়ি ঘেরাও করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৩০ গ্রাম হেরোইন ও নগদ ৬৩ হাজার ৪১০ টাকা, ১টি স্মার্ট ফোন, হেরোইন পরিমাপক ডিজিটাল যন্ত্র ১টিসহ ভূয়া সাংবাদিক শ্যামলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *