নাচোলে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্ণীতির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাচোলে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্ণীতির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) এর অনিয়ম, দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (২৮শে) এপ্রিল সকাল ১০টার দিকে এলাকাবাসী ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে নাচোল-রেলস্টেশন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত উপজেলার ঐতিহ্যবাহী নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) বাইরুল ইসলাম ১৫ বছর যাবত দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে শিক্ষার মানকে ধ্বংস করে প্রতিষ্ঠানটিকে তলানীতে নিয়ে গেছেন উল্লেখ করে বক্তব্য রাখেন অত্র স্কুলের প্রাক্তন ছাত্র ও অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন ডালিম। এসময় আরও বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র মানিক হোসেন, নূরুল ইসলাম মাস্টার, তোহরুজ্জামান তুষার, জাহিদুর রহমান ও আবু সায়েম। মানববন্ধন শেষে অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের বিরুদ্ধে তাঁর বিএ পাসের সনদ জালসহ ৬টি সুনির্দিষ্ট অনিয়ম, দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের মাধ্যমে জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চাঁপাইনবাবগঞ্জ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর হস্তান্তর করেন। মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশাসন আগামী ৭ দিনের মধ্যে ব্যাবস্থা গ্রহণ করে তাকে অপসারণ না করলে, পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষনার হুশিয়ারী প্রদান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *