গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার তদন্ত শুরু
গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ এইচ এম আহসান হাবীবের বিভিন্ন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কলেজের শিক্ষক-কর্মচারীদের করা অভিযোগের তদন্ত কাজ শুরু হয়েছে। জানা গেছে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ এইচ এম আহসান হাবীবের বিভিন্ন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ ইতিপূর্বে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছিলেন। এর প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) অধ্যাপক মোঃ উমর ফারুক এবং একই কার্যালয়ের গবেষণা কর্মকর্তা এইচ এম মেহেদী হাসান দৌলত আনা অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ গত সোমবার সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। তদন্তক মিটির কর্মতর্কাগণ এ সময় কলেজের অধ্যক্ষ এ এইচ এম আহসান হাবীবসহ কলেজের একাধিক শিক্ষক ও কর্মচারীর জবানবন্দী গ্রহন করেন।
উল্লেখ্য, ইতিপূর্বেও গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ এইচ এম আহসান হাবীবের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার কর্তৃক ৩ সদস্যের গঠিত তদন্ত কমিটির সদস্যগণ অনুরুপ অভিযোগের তদন্ত করে উপজেলা নির্বাহি অফিসারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেছিলেন।
Leave a Reply