চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ-সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ-সমাবেশ

বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর, সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খায়রুল হককে গ্রেফতার ও বিচারে সোপর্দকরণ এবং ফ্যাসিবাদের দোসর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার সকাল (২৯ এপ্রিল) সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে ঘন্টাব্যাপি বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উপদেষ্টা কবির হোসেন, সভাপতি এ্যাড. সোলায়মান বিশু, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মোঃ নুরুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ রবিউল হক দোলন, সাংগঠনিক সম্পাদক মোল্লা হাসান শরিফ সনি, অর্থ সম্পাদক আসিক ইকবাল সুজন, সদস্য মোঃ ইসমাইল প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন ফোরাম সদস্য আব্দুস সালাম তালুকদার। এসময় আরো উপস্থিত ছিলেন, এ্যাড. মুহাঃ আবুল কালাম আযাদ, দেলুয়ার জাহান, জহির জামান জনিসহ অন্যরা। সমাবেশে ‘দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর’ সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। পাশাপাশি অবিলম্বে উচ্চ আদালত এবং নিম্ন আদালতে ফ্যাসিবাদের দোসর ও চিহ্নিত দুর্নীতিবাজ ও দলবাজ বিচারকদের অপসারণেরও দাবি জানানো হয় সমাবেশে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *