ভোলাহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশ

ভোলাহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয় চত্বরে গোহালবাড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইয়াজদানী জর্জ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাঃ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাঃ আব্দুস সোবহান মাস্টার। ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রহমত আলির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা ৩১ দফা বাস্তবায়নের লক্ষে তার গুরুত্ব তুলে ধরেন। এসময় সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনের ব্যবস্থা সহ নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জোর দাবি জানান বক্তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *