মহান মে দিবসে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালী-আলোচনা সভাসহ নানা আয়োজন

মহান মে দিবসে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালী-আলোচনা সভাসহ নানা আয়োজন

আন্তর্জাতিক শ্রমিক দিবস, মহান মে দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, জাতীয়তাবাদী শ্রমিকদল, শ্রমিক ফেডারেশন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) জেলা শাখা,

বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেতমজুর সমিতির উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা, হোটেল শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, আলাচনা সভার আয়োজন করে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। মহান মে দিবস ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নবাব অটো রাইস এন্ড ফিড মিলস এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ আকবর হোসেন,

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সহ সভাপতি মোঃ খাইরুল ইসলাম, পরিচালক মোঃ শহিদুল ইসলাম, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমানসহ অন্যরা। এদিকে, বিএনপির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা অংশ নেয়।

এছাড়া বৃহস্পতিবার সকালে বিভিন্ন সংগঠন নিজ নিজ কার্যালয়ের সামনে থেকে র‌্যালী বের করে। অন্যদিকে, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) জেলা শাখার আয়োজনে জেলা শহরের শান্তিমোড়স্থ কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় জেলা আদর্শ স্কুল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নবাবগঞ্জ সরকারী কলেজ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইনসাব’র উপদেষ্টা শহীদুল হুদা অলক, ইনসাবের সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিনসহ অন্যরা।

এসময় শ্রমিক নেতারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানান। এছাড়া, দর্জি শ্রমিক, রেস্তোরা শ্রমিকসহ বিভিন্ন সংগঠন কর্মসূচী পালন করে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়া দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *