পোরশায় ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-২
নওগাঁর পোরশায় ওয়ারেন্ট ভুক্ত মাদক ব্যবসায়ী জাকারিয়া (৩৪) ও নাশকতার মামলায় শহীদুল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পোরশা থানা পুলিশ। জাকারিয়া দয়াহার গ্রামের সেকেন্দার আলীর ছেলে এবং শহিদুল বারিন্দা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। শনিবার তাদের নিজ এলাকা থেকে আটক করা হয়। শনিবার (০৩ মে) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়ারেন্ট ভুক্ত মাদক ব্যবসায়ী জাকারিয়া (৩৪) ও নাশকতা মামলায় শহীদুল (৪৫) নামে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পোরশা থানার ওসি।
Leave a Reply