গাইবান্ধায় সাফল্যের বিশেষ সাহিত্য আসর কাব্যচর্চা অনুষ্ঠান

গাইবান্ধায় সাফল্যের বিশেষ সাহিত্য আসর কাব্যচর্চা অনুষ্ঠান

সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখা, গাইবান্ধা সাহিত্য একাডেমি, ও বাংলাদেশ কবি-লেখক ফোরাম গাইবান্ধা জেলা শাখার আয়োজনে বিশেষ সাহিত্য আসর ‘কাব্যচর্চা’ অনুষ্ঠান হয়েছে। গাইবান্ধা জেলা প্রেসক্লাব, গাইবান্ধা মিলনায়তনে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর গাইবান্ধা জেলা কমিটির সভাপতি কবি আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ। শুক্রবার বিকেলে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুর, সহসভাপতি নাজিরা পারভীন টপি, গাইবান্ধা জেলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান,সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, কবি আব্দুল হাদী, এ্যাড খায়রুল আলম আবু। কবিতা, ছড়া পাঠ ও গানে অংশ নেন কবি ও সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, দেলোয়ার হোসেন রংপুরী, নাজিরা পারভীন, আহসানুল হাবিব মন্ডল,

আব্দুল কাদের , নাসরিন নাজ, কুশল রায়,আমিনুল ইসলাম, মামুনুর রশিদ মন্ডল, কাসেম ইয়াসবীর, ডাঃমোঃ ইকবাল হোসেন,ফিরোজ কবির রাসেল আহাম্মেদ, আব্দুল হাদী,মোখলেছুর রহমান, হাদিউর রহমান, মোকছেদ আলী, আনোয়ার হোসেন, কায়সার হাবী, সুফিয়া সিদ্দিকা, আসমাউল হুছনা, কুলসুমা আক্তার তিন্নি, জান্নাতুল ফেরদৌসী খান,এমদাদুল হক খান, হুজবান হাবীব লুব্ধক, আদনান কবির, এরশাদুল আলম, মোঃ জাকারিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক কবি আহসানুল হাবিব মন্ডল। সাহিত্য আসরে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর বার্ষিক ক্যালেন্ডার, গত বার্ষিক আয়োজনের সম্মাননা সনদ, সার্টিফিকেট প্রদান করা হয়। আয়োজনে ঈদ সংখ্যার জন্য লেখা আহবান করা হয়। আগামী ২০ তারিখের মধ্যে লেখা পাঠাতে হবে ঈদ পরবর্তী হাড়ীভাঙ্গা আমের জন্য পরিচিত পদাগন্জে আম্রকাননে কবি আড্ডা, কবিতা উৎসবের ঘোষণা দেয়া হয়।
উপস্থিত সকলেই সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ, গাইবান্ধা সাহিত্য একাডেমি ও বাংলাদেশ কবি-লেখক ফোরাম এর এমন আয়োজন নিয়মিত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *