গণঅধিকার পরিষদের যোগদান অনুষ্ঠানে হাজারো মানুষের ভীড়

গণঅধিকার পরিষদের যোগদান অনুষ্ঠানে হাজারো মানুষের ভীড়

রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণঅধিকার পরিষদের আয়োজনে এক বিশাল যোগদান অনুষ্ঠান হয়েছে। এতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও সাবেক ভিপি নুরুল হক নুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম ফাহিম। বক্তারা দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে করনীয় বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরেন এবং আগামীতে দলকে এগিয়ে নিতে সকল নেতা-কর্মীদের সাধারণ মানুষের সাথে মিশে দলের পরিকল্পনা তুলে ধরার আহবান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *