চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা
মাদক ও নৈতিক অবক্ষয় প্রতিরোধের লক্ষে সচেতনতামূলক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার (০৬ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাঃ মার্শালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মাদকের ভয়াবহতা ও নৈতিক অবক্ষয় প্রতিরোধ বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং কুইজ প্রতিযোগীতা ও শপথবাক্য পাঠ করান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সহকারী প্রসিকিউটর মোঃ নাজমুস ছাকিম মুন এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মাদকরোধী স্লোগান লেখা সম্বলিত ‘খাতা, কলম, স্কেল, জ্যামিতি বক্স’ এবং মাদকবিরোধী প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ এবং বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থী

Leave a Reply