চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে এক ধর্ষক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে এক ধর্ষক গ্রেফতার

ধ্বর্ষনের অভিযোগে এক ধর্ষক কে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক ধর্ষক মোঃ সাকিব আলী (২৪), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলার মোঃ রবিউল ইসলামের ছেলে। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে একটি অপারেশন দল ৬ মে রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বারোঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার ১নং আসামী মোঃ সাকিব আলী (২৪)কে গ্রেফতার করে। র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামী ভিকটিম মোছাঃ সালমা খাতুন (২০) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সম্পর্ক চলাকালে গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে এবং উক্ত ছবি আসামী তার মোবাইলে ধারণ করে রাখে। আসামীর সাথে ভিকিটিমের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হলে ভিকটিম আসামীকে বিয়ের প্রস্তাব দিলে আসামী ভিকটিমের সাথে নানা টালবাহনা শুরু করে। একপর্যায়ে ভিকটিম আসামীকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে আসামী তার মোবাইলে ধারণকৃত নগ্নছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে ০৬ মে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। প্রেক্ষিতে র‌্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বারোঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *