আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

আওয়ামীলীগ নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মিছিল ও গণ-জমায়েত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শনিবার বিকেলে ফ্যাসিবাদ বিরোধী শক্তির ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড়ে এই গণ জামায়েত করেন তারা। পরে সেখান থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। গণ জামায়েত বক্তব্য রাখেন, ছাত্র নেতা আল বাশরি সোহান, আব্দুর রাহিম, মোত্তাসিন বিশ্বাস, আকিব মিয়া, সাব্বির আহমেদ, নুরে আসিক তানভির, মাহিন খানসহ অন্যরা। বক্তারা বলেন, দল হিসেবে গণহত্যার দায় আওয়ামীলীগের। তাই দল হিসেবে আওয়ামীলীগের রাজনীতি করার অধিকার নেই। অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *