নাচোলে ডেভিল হান্ট অপারেশনে ২ শিক্ষকসহ আ’লীগের ৪ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডেভিল হান্ট অপারেশনে অভিযান চালিয়ে ২ শিক্ষকসহ ৪ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে নাচোল থানা পুলিশ। আটককৃতরা হলেন নাচোল উপজেলার দিয়াড়া ডিমকইল উচ্চ বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, নেজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি নিতাই চন্দ্র বর্মন ও ডিমকইল গ্রামের গুল মাহমুদের ছেলে আ’লীগ নেতা বাবুল হক। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার( ৯মে) রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। শনিবার আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply