গোমস্তাপুরে কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা ধান কর্তন কর্মসুচির উদ্বোধন

গোমস্তাপুরে কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা ধান কর্তন কর্মসুচির উদ্বোধন

২০২৪-২৫ অর্থবছরে রবি/ ২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় খামার যান্ত্রিকী করনের মাধ্যমে ৫০ একর বোরো (উফশি) ধানের সমলয় চাষাবাদের লক্ষে কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা ধান কর্তনে কর্মসুচির শুভ উদ্ধধন ও মাঠদিবস অনুষ্ঠিত হয়। রবিবার (১১ মে) সকাল ১১ টায় পার্বতীপুর ইউনিয়নের রাইহোগ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার। বক্তব্য রাখেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কৃষক ইমরুল কায়েশ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জেসমিন আক্তার লাবনি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা গানিউল হক, ফজলুর রহমান, আল ফুয়াদ, আব্দুর রাকিব, আবু কালাম প্রমুখ। এছাড়া জেলা প্রশাসক রহনপুর ইউনিয়নের বংপুরে পলিনেট হাউস ঘুরে দেখেন এবং এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পারিবারিক পুষ্টি বাগান সবজি চাষ ও বস্তায় আদা চাষ পরিদর্শন করেন ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *