কালিয়া প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক মামুন মোল্যার জন্মদিন পালিত
নড়াইলের কালিয়া প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক, কবি মামুন মোল্যার ২৯তম জম্মদিন কালিয়া প্রেসক্লাবের হলরুমে পালন করা হয়। এ উপলক্ষে কেক কাটা সহ মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ উল্লাস করা হয়। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ডিএমসি নিউজ ২৪ ডট কম অনলাইন পত্রিকার প্রধান উপদেষ্টা নড়াইল জেলা প্রতিনিধি দৈনিক দিনকালে কর্মরত সাজ্জাদ আলম খান (সজল), ডিএমসি নিউজ ২৪ ডট কম অনলাইন পত্রিকার নির্বাহী সম্পাদক ও রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন মল্লিক, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোরশেদ, সিনিয়র সহ- সভাপতি মো মাছুমার রহমান ও মাফুজুর রহমান, সহ-সভাপতি মো : মনির চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল চৌধুরী, দপ্তর সম্পাদক মো উজ্জ্বল শেখ, অর্থ সম্পাদক মো শাফায়েত ইসলাম, সহ অর্থ সম্পাদক মো রাসেল মোল্যা,জয়েন্টে সেক্রেটারি মো খায়রুল চৌধুরী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো তুষার আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য মো মামুন হাচান প্রমূখ। বাংলা ভাষার নতুন প্রজন্মের অন্যতম প্রধান কবি: মামুন মোল্যা ৫ মে ১৯৯৬ সালে এই দিনে নড়াইল জেলার তেলিডাঙ্গা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। পিতাঃ- মোঃ ফুলমিয়া মোল্যা, মাতাঃ- মাজেদা বেগম। কবিতা, ছড়া, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান রচনা করেছেন এই কবি। সংবাদপত্রে লেখালেখির সূত্র ২০১৬ সালে ১৬ই ডিসম্বারে জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার মাধ্যমে কবিতা, বাংলা মায়ের স্বপ্নের জন্মভূমি দিয়ে লেখালেখি শুরু করেন। দেশি বিদেশি বহু সংবাদপত্রে তার লেখা প্রকাশ হয়ে আসছে। কবি বর্তমান কালিয়া প্রেসক্লাবের সাহিত্য বিষয়ক সম্পাদক, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ সাহিত্য সম্পাদক এবং ডিএমসি নিউজ ২৪ ডট কম অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক জনতা পত্রিকার নড়াইল জেলা সংবাদদাতা দায়িত্বে আছেন।
Leave a Reply