নাচোলে আশা’র মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা আশা শিক্ষা কর্মসূচির শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা হয়েছে। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আশার নাচোল অঞ্চলের এরিয়া ম্যানেজার আশরাউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশা’র রাজশাহী সদর শিক্ষা অফিসার সারাবান তহুরা, রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইব্রাহীম মিয়াসহ আশার অন্যান্য কর্মকর্তাগণ। আশা শিক্ষা কর্মসূচির আওতায় রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর পিছিয়েপড়া ও সুবিধা বঞ্চিত ৯০ জন শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা হয়।

Leave a Reply