চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। জেলা শহরের বুজরুকগড়গড়ি এলাকার একটি আম বাগানে এ সংগ্রহ উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম গাছ থেকে আম ছিড়ে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে আটি, গুটি ও বোম্বাই আম সংগ্রহ করা হবে। বৃহস্পতিবার সকালে পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দেবাশীষ কুমার দাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান। আম সংগ্রহ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অন্যতম আম সংগ্রহকারী জেলা হিসেবে চুয়াডাঙ্গার নাম সারাদেশে পরিচিত। সেজন্য সারাদেশে ভালো মানের আম সরবরাহ করতে হবে। এজন্য বাগান মালিকরা যাতে অপরিপক্ক আম সংগ্রহ না করে সে বিষয়ে সতর্ক করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *