সীমান্তে আরও ১৬ জনকে বাংলাদেশে পাঠালো বিএসএফ

সীমান্তে আরও ১৬ জনকে বাংলাদেশে পাঠালো বিএসএফ

মৌলভীবাজারের বড়লেখার নিউ পাল্লাতল সীমান্ত এলাকা দিয়ে আরও ১৬ জনকে ঠেলে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ, যার মধ্যে ১৪ জন নারী ও দুজন পুরুষ। বৃহস্পতিবার দুপুরে নিউ পাল্লাতল বিওপির গান্ধাই সীমান্ত দিয়ে তাদের ‘পুশইন’ করা হয় বলে জানান বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান। পরিচয় নিশ্চিতের পর তাদের বড়লেখা থানায় হস্তান্তর করার কথাও বলেন তিনি। বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার বলেন, তাদের আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হবে। ওই ব্যক্তিরা হলেন-কুড়িগ্রামের ফুলবাড়ির মো. মজিদুল ইসলাম (৪৫), তার স্ত্রী মোছা. আরজিনা বেগম (৩৫), বাগেরহাটের মোড়লগঞ্জের আশরাফ আলী বয়াতীর ছেলে মো. কাইয়ুম বয়াতী (৩৫), শেরপুরের ঝিনাইগাতীর মোর্শেদা বেগম (৭০), খুলনার তেরখাদার হান্নান শেখের স্ত্রী নাজমা বেগম (৩৮), সেকেন্দার বিশ্বাসের স্ত্রী পারভীন শেখ (৩৫), এসকেন্দার বিশ্বাসের স্ত্রী হাজেরা বেগম (৪৫), মৃত নজরুল ইসলামের স্ত্রী পারভীন বেগম (৩৬), আব্দুল হামিদের মেয়ে তানিয়া আক্তার (৩৫), নাটোরের শাহাদৎ হোসেনের স্ত্রী সুনিয়া আক্তার (২৪), চাঁদপুরের হাজীগঞ্জের কামরুল হোসেনের মেয়ে শীমা আক্তার (২৩), সুনামগঞ্জ জেলা সদরের জাবেদ শেখের স্ত্রী খাদিজা আক্তার (২৫), মো. সেন্টু মিয়ার ছেলে মো. সুম্মান আহম্মেদ (১৯), সানিয়া (১৯), নীলা (১৮) ও ভৈরবী (১৬)। এর আগে বৃহস্পতিবার সকালে কুলাউড়া সীমান্ত দিয়ে ১৪ জনকে পাঠানো হয়। বুধবার সকালে ৪৪ জনকে পাঠানো হয়। বড়লেখার উপজেলার উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, পাল্লাথল ও গান্ধাই সীমান্তে বিএসএফের পুশইন ঠেকানো যাচ্ছে না। বিএসএফের ঠেলে দেওয়া লোকজন সীমান্ত অতিক্রম করেই যে যার মত ছুটছে। স্থানীয় বাসিন্দারা বিজিবিকে খবর দিয়ে আটক করাচ্ছে। আটক ব্যক্তিরা জানায়, সীমান্তের ওপারে অনেক বাংলাদেশি নাগরিককে পুশইন করতে বিএসএফ জমা করে রেখেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *