শিবগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা কে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আবু আহমেদ নাজমুল কবির মুক্তা শিবগঞ্জ উপজেলার দাদন চক গ্রামের মৃত মোবিন উদ্দিন আহমেদ টুলু মিয়ার ছেলে। আবু আহমেদ নাজমুল কবির মুক্তা শিবগঞ্জ থানার একটি হত্যা মামলার (অপারেশন ঈগল হান্ট) এজাহার নামীয় আসামী। আবু আহমেদ নাজমুল কবির মুক্তা ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। শিবগঞ্জ থানা পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে শিবগঞ্জ থানার একটি হত্যা মামলার (অপারেশন ঈগল হান্ট) এজাহার নামীয় আসামী শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা কে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

Leave a Reply