শিবগঞ্জে শহীদ জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত

শিবগঞ্জে শহীদ জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার রাতে মির্জাপুর বিএনপি কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক তোফিকুল ইসলাম টুটুল। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি মজিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানা পাইলট। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুজন মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা আব্দুল মালেক, যুবনেতা আব্দুল হান্নান, সেলিম রেজা ও ওয়ার্ড বিএনপির উপদেষ্টা রইশুদ্দিন বিশ্বাসসহ দলের তিন শতাধিক নেতাকর্মী। বক্তারা শহীদ জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন এবং স্বাধীনতা ও রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। আলোচনা শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *