প্লাস্টিক দূষণ রোধসহ ১৪ দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সনাক-টিআইবি’র মানববন্ধন

প্লাস্টিক দূষণ রোধসহ ১৪ দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সনাক-টিআইবি’র মানববন্ধন

প্লাস্টিক দূষণ রোধসহ ১৪ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে সনাক-টিআইবি। ‘প্লাস্টিক দূষণ আর নয়’ এই প্রতিপাদ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা, সনাক সহ-সভাপতি মোঃ আসরাফুল আম্বিয়া সাগর, সনাক সদস্য মোঃ মজিবুর রহমান, মোঃ এনামুল হক, শ্রী কানাই চন্দ্র দাস,

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু, আশা এর এসএমই কর্মসূচির সিনিয়র ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, ডেমোক্রেসি ওয়াচ এর জেলা সমন্বয়কারী মোঃ রেজাউল করিম, সনাকের ইয়েস সদস্য কুশল কুমার শীলসহ অন্যরা। মানববন্ধনে সনাক-টিআইবি’র পক্ষ থেকে প্লাস্টিক দূষণ রোধসহ ১৪ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। মানববন্ধন সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ শফিকুল ইসলাম। মানববন্ধনে সনাক, ইয়েস, এসিজি সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও টিআইবি কর্মকর্তাসহ সাধারণ নারী-পুরুষ অংশ নেয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *