গোমস্তাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌর শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, রহনপুর পৌর ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আশরাফুল হক। এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপি’র শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহামাদ মাসুম, বাংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম জাকারিয়া, নাচোল উপজেলার বিএনপি’র নেতা দুরুল হুদা, ভোলাহাট বিএনপি’র নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, রহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন পারভেজ, পার্বতীপুর ইউনিয়ন বিএনপি’র নেতা ইয়াসিন আলী সর্দার, যুবদল নেতা এস এ বকুল, সাইফুল ইসলাম ডাবলুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

Leave a Reply