ঈদের ছুটিতেও ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ মোট ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। বুধবার (৪ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহার আগের ৭ দিন, ঈদের দিন এবং ঈদের পরের ৫ দিন অর্থাৎ মোট ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে। এই নির্দেশনার ফলে ঈদে ঘরমুখো এবং ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরা মানুষের যানবাহন চলাচলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে।

Leave a Reply