ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫

ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় মাহিন্দ্রার পাঁচ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার চুমুরদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-মিজানুর রহমান (৫০), মনির সরদার (৪০), ইব্রাহিম সরদার (৭০) ও তারা মিয়া (৫৫)। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান জানান, মাহিন্দ্রাটি ভাঙ্গা থেকে গোপালগঞ্জের টেকেরহাটের দিকে যাচ্ছিল। পথে মিজান পরিবহনের একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আহত ও নিহত পাঁচজনের লাশ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাদের বাড়ি মাদারীপুরের বিভিন্ন এলাকায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *