মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ছাগল ব্যবসায়ীর মৃত্যু ॥ আহত ৪

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ছাগল ব্যবসায়ীর মৃত্যু ॥ আহত ৪

মেহেরপুরে ছাগল বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাজিম উদ্দিন (৬২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন ছাগল ব্যবসায়ী। বুধবার বিকেলে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডোম্বলপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বাড়াদি হাটে ছাগল বিক্রি করে একটি আলগামন করে বাড়ি ফিরছিল নাজিম উদ্দিন সহসহযাত্রিরা। এসময় একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে সামনে ড্রাম ট্রাক দেখে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ইঞ্জিনচালিত আলগামনটি। এতে ঘটনাস্থলেই নজিম উদ্দিনের মৃত্যু হয়। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *