গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নির্বাচন জরুরি-বেলালী-ই-বাকী ইদ্রিশী
বিএনপি নেতা ও ব্যবসায়ী বেলালী-ই-বাকী ইদ্রিশী বলেছেন, ‘তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে আমাদের জাতীয়তাবাদী বিশ্বাসীদের এক হয়ে কাজ করতে হবে। আমাদের সকল বিভেদ ভুলে, তার হাতকে শক্তিশালী করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’ তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে জরুরি দ্রুত নির্বাচন আয়োজন করা। নির্বাচন হলেই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার হবে। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ঈদের শুভেচ্ছা, মিলনমেলা ও র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বেলাল-ই-বাকী-ইদ্রিশী বলেন, ৫ আগস্টের পর, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন মুক্ত হয়ে বাংলাদেশ এক স্বাধীন রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তবে, এখনও ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা তারেক রহমানের ৩১ দফার বিরোধিতা করে, দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। মঙ্গলবার বিকেলে এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আনোয়ার ইসলাম, ঢাকা মহানগর বিএনপির সদস্য মোহা. জবদুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য মোহা. নাজিব ওয়াদুদ, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply