আরএমপি’র অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানা। গ্রেপ্তারকৃত আসামি বাদশা মিয়া (৩৭) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার মোঃ বাচ্চু শেখের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: বাদশা মিয়ার বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। বাদশা মিয়াকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে চন্দ্রিমা থানা পুলিশ। ১৩ জুন সন্ধ্যায় চন্দ্রিমা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আসামি বাদশা মিয়া তার বাড়িতে অবস্থান নিশ্চিত হয়। প্রেক্ষিতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে এএসআই মো: আনোয়ার হোসেন ও পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে আসামি বাদশাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply