তীব্র তাপদাহে অতিষ্ঠ উত্তরের বরেন্দ্র জেলা নওগাঁ

তীব্র তাপদাহে অতিষ্ঠ উত্তরের বরেন্দ্র জেলা নওগাঁ

তীব্র তাপদাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ উত্তরের বরেন্দ্র জেলা নওগাঁ। অতিষ্ঠ জনজীবনে একটু প্রশান্তি পেতে অপেক্ষা করছে মানুষ প্রকৃতির বৃষ্টির জন্য। এতে যেমন শান্তি পাবে জনজীবন, ঠিক তেমনি উপকৃত হবে শাক-সবজির ক্ষেত। নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস জানায়, শনিবার জেলায় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এভাবেই গত ৫ দিন থেকে চলছে তাপ প্রবাহ। এদিকে, তীব্র তাপদাহের কারনে বিপাকে পড়তে ঈদের ছুটিতে আসা ব্যক্তিরা। পরিবার নিয়ে ঈদ করতে এসে তীব্র তাপদাহের কারনে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। রোদের তীব্রতার কারনে হাট বাজারে ক্রেতা কম থাকায় এর প্রভাব পড়েছে গ্রামীণ জনপদের হাট বাজারে গড়ে উঠা দোকান গুলোতে। নেহায়েত প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হচ্ছেন না কেউ। আবার অনেকেই গাছের ছাঁয়ায় খুঁজে ফিরছেন একটু প্রশান্তি। কেউবা টিউবওয়েল চেপে পানিতে মুখ ধুয়ে ক্লান্তি দুর করছেন। এদিকে তীব্র তাপদাহ থেকে বাঁচাতে গরু, ছাগলসহ অন্যান্য পশুকে পুকুর, ডোবা ও নদীতে গোসল করাচ্ছেন মালিকরা। নওগাঁর পোরশার আম চাষী বকুল হোসেন জানান, এমনিতেই এ বছর আমের উৎপাদন কম। যেটুকু হয়েছে আবার দামও কম। তারপর গত ৫ দিন ধরে তীব্র তাপদাহ। ফলে গাছ থেকে ঝরে পড়ছে আম। এতে করে তারা দুশ্চিন্তায় পড়েছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, তীব্র তাপদাহের কারনে গাছের আম ঝরে পড়া রোধে গাছে পানি স্প্রে করাসহ সম্ভব হলে গাছের গোড়ায় পানি দিতে হবে। তাহলে কিছুটা রক্ষা করার সম্ভব হবে। নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবুজার গাফফার বলেন, তীব্র দাবদাহের কারনে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া, ছায়াযুক্ত জায়গায় অবস্থান করা ও বেশি করে খাবার স্যালাইন মিশ্রিত পানি পান করা প্রয়োজন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *