র্যাবের অভিযানে অপহৃত ভিকটিম’কে উদ্ধার ॥ অপহরনকারী গ্রেফতার
র্যাবের অভিযানে অপহৃত ভিকটিম’কে উদ্ধার করা হয়েছে এবং অপহরণ মামলার প্রধান আসামী অপহরনকারী হৃদয় কে গ্রেফতার করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত আসামী মোঃ হৃদয় (২২)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার পুরাতন বারাইপাড়ার মোঃ আনোয়ারের ছেলে। র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র্যাব-৫ এর একটি আভিযানিক দল ১৪ জুন/২৫ ইং তারিখ রাত সাড়ে ১১টার দিকে নওগাঁ জেলার সাপাহার থানার পাতারী ইউনিয়নের কলমুডাঙ্গা গ্রামস্থ জনৈক মোঃ জালাল উদ্দিন এর বসতবাড়ী হতে অপহরণ মামলার প্রধান আসামী মোঃ হৃদয় কে গ্রেফতার করে। উল্লেখ্য, গত ৩ জুন/২৫ সন্ধ্যা অনুমান সোয়া ৭টার দিকে বাদীর কন্যা ভিকটিম পাশের বাড়ীতে যায় এবং ফিরে না আসলে বাদী ও বাড়ীর লোকজন খোঁজা খোঁজির এক পর্যায়ে জানতে পারে যে, গ্রেফতারকৃত ১নং বিবাদী অন্যান্য বিবাদীদের সহযোগীতায় ভিকটিমকে ফুসলাইয়া ভয়ভীতি দেখাইয়া নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে ভোলাহাট থানায় লিখিত এজাহার দায়ের দায়ের করেন। মামলার পর থেকে র্যাব-৫ এর একটি আভিযানিক দল নওগাঁ জেলার সাপাহার থানাধীন ৫নং পাতারী ইউনিয়নের কলমুডাঙ্গা গ্রামস্থ জনৈক মোঃ জালাল উদ্দিন এর বসতবাড়ী হতে অপহরনকারী হৃদয়’কে গ্রেফতার এবং ভকিটমি’কে উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ভিকটিম’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply