শিবগঞ্জে শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
জেলার শিবগঞ্জে আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা হয়েছে। কানসাট উচ্চ বিদ্যালয় সভা কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্প চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া। বৃহস্পতিবার কানসাট ইউনিয়ন পরিষদের মহিলা ওয়ার্ড সদস্য মোসাঃ রোকসানা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রবিউল ইসলামসহ অন্যরা। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। সভায়, শিশুদের লেখাপড়ায় মনোযোগ দেয়ার জন্য শিশুশ্রম আইন ও শিশুদের বিভিন্ন শ্রম থেকে বিরত রাখার আহবান জানানো হয়। সভা শেষে কানসাট উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন চত্বরে প্রদক্ষিণ করে।

Leave a Reply