জেলার নাচোলে রাস্তার পাশ থেকে এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার

জেলার নাচোলে রাস্তার পাশ থেকে এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নাচোল উপজেলায় রাস্তার পাশ থেকে রাজু আহম্মেদ নামে এক তরুণের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা গ্রামের জনৈক কুদ্দুসের আমবাগান সংলগ্ন রাস্তার উপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাজু আহম্মেদ (২১) নাচোল উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল মোত্তালেবের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম। অনুমান করা হচ্ছে, এই হত্যাকাণ্ড রবিবার দিবাগত রাত ১০টা থেকে রাত ৪টার মধ্যে সংঘটিত হয়েছে।

ভোর বেলায় পথচারীরা লাশ দেখতে পেয়ে গ্রাম পুলিশ এবং ইউপি সদস্য (মেম্বার) কে সংবাদ দিলে নাচোল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে কোন কারণ জানা যায়নি। ঘটনাস্থলে নাচোল থানা পুলিশ উপস্থিত আছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, এ হত্যাকাণ্ডের প্রাথমিকভাবে কোনো কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *