চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রথযাত্রা উৎসব পালিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রথযাত্রা পালিত হয়েছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে স্থানীয় মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রথযাত্রায় হাজারও ভক্ত অংশগ্রহণ করেন। রথযাত্রা উপলক্ষে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ সুদৃশ্যভাবে সাজানো বিশাল রথে স্থাপন করা হয়। এরপর ভক্তরা উল্লাসধ্বনি আর কীর্তনের মাধ্যমে রশি টেনে রথটিকে টেনে নিয়ে যান নির্ধারিত গন্তব্যে। শোভাযাত্রার পাশাপাশি অনুষ্ঠিত হয় পূজা-অর্চনা, আরতি, প্রসাদ বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান। দীর্ঘদিন ধরে পালিত হয়ে আসা এই উৎসব, হিন্দু সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে তুলেছে বলে জানিয়েছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা।

Leave a Reply