রহনপুরে জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

রহনপুরে জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জামায়াত। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুর রাকিব। মঙ্গলবার (০১ জুলাই) বিকেলে রহনপুর স্টেশন বাজার ১ নম্বর রেলগেট চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রহনপুর পৌর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলু। প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ডঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে কর্মপরিষদ সদস্য ও রহনপুর পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল। বক্তব্য রাখেন জেলা শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহসহ অন্যরা। শেষে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য বিশেষ দোয়া করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *