শাহবাগে এনসিপি’র অনুষ্ঠানে আবারও ককটেল বিস্ফোরণ

শাহবাগে এনসিপি’র অনুষ্ঠানে আবারও ককটেল বিস্ফোরণ

রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই প্রদর্শনী’ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে, এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করে জানান, শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। তিনি অভিযোগ করেন, গত রাতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও পদযাত্রার প্রদর্শনী গাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়। একই স্থানে কয়েকদিন আগেও দলটির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছিল। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। ককটেল বিস্ফোরণের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সন্ধ্যা থেকেই শাহবাগে এনসিপির ঢাকা মহানগর শাখা জুলাই প্রদর্শনী কর্মসূচি পালন করছিল। ককটেল বিস্ফোরণের পরেও দলটি তাদের কর্মসূচি চালিয়ে যায়। উল্লেখ্য, এর আগে বুধবার দিবাগত রাতে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনী গাড়িতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *