গাইবান্ধার বালাসীঘাট বাহাদুরাবাদঘাট পর্যন্ত লঞ্চ সার্ভিস উদ্বোধন

গাইবান্ধার বালাসীঘাট বাহাদুরাবাদঘাট পর্যন্ত লঞ্চ সার্ভিস উদ্বোধন

দীর্ঘদিন ফেরী সার্ভিস বন্ধ থাকার পর গাইবান্ধার বালাসীঘাট হতে জামালপুরের বাহাদুরাবাদঘাট পর্যন্ত লঞ্চ সার্ভিস এর উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে এই লঞ্চ সার্ভিসের উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বঙ্গবন্ধু সেতুর উপর চাপ কমানো এবং উত্তরবঙ্গের আট জেলার সঙ্গে যাতায়াত সহজ করতেই বালাসী-বাহাদুরাবাদঘাট নৌ-রুটে পরীক্ষামূলকভাবে এ লঞ্চ সার্ভিস চালু করা হয়। এসময় উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব ডা. রফিকুল ইসলাম খান, বি আই ডাব্লিউ টি এর চেয়ারম্যান গোলাম সাদেক, জেলা প্রশাসক অলিউর রহমান, পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, জেলা আ’লীগের সভাপতি এ্যাড. সৈয়দ শামস উল আলম হিরুসহ আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *