নলডাঙায় হাজারো পূণ্যার্থীর অংশ গ্রহনে গঙ্গাস্নান

নলডাঙায় হাজারো পূণ্যার্থীর অংশ গ্রহনে গঙ্গাস্নান

নাটোরের নলডাঙ্গায় হাজারো পূণ্যার্থীর অংশ গ্রহনে গঙ্গা স্নান হয়েছে। করোনার কারণে দুই বছর এখানে সীমিত আকারে পুণ্য স্নান করার পর এবারে বাঁধভাঙ্গা ভীড় নেমে পুণ্যার্থীদের। শনিবার উপজেলার পূর্ব সোনাপাতিল শ্বশান ঘাটে ও শ্যামনগর বারনই নদীতে ভোর থেকে শুরু হয়ে দিনব্যাপী এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়। চৈত্র মাসের অষ্টমী তিথিতে এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়ে আসছে। পাপ মুক্ত হয়ে পূণ্য লাভের আশায় ভোর থেকে হাজার হাজার পূণ্যার্থীরা বারনই নদীর পূর্ব সোনাপাতিল শ্বশান ঘাটে ও শ্যামনগর ঘাটে ভীড় জমাতে থাকেন। অন্য যে কোন স্নানের চেয়ে এ স্নানে হাজার গুণ পূণ্য বলে বিভিন্ন জেলার পূণ্যার্থীরা এখানে স্নানে অংশ গ্রহণ করে থাকেন। এছাড়াও আয়োজন করা হয় কালী পূজা ও কীর্তন মেলার। এ উপলক্ষ্যে পূর্ব সোনাপাতিল শ্বশান ঘাটে ও শ্যামনগর বারনই নদীতে ঘাট এলাকা জুড়ে রকমারী পসরা নিয়ে বসেছে মেলা। দূরদূরান্তের থেকে এসে জড়ো হয় সাধু সন্যাসীরা। শ্যামনগর পুজা আয়োজক কমিটির সভাপতি গোপাল চন্দ্র মহন্ত বলেন, বছরের এই সময়টায় এ প্রতিবছর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে পূর্ণার্থীরা এই খানে সমবেত হন। গঙ্গাস্নান উপলক্ষে এলাকায় প্রতিটি বাড়িতে বাড়িতে শুরু হয় বিভিন্ন্ আত্মীয়-স্বজনদের সমারোহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *