গোমস্তাপুরে সাবেক খাদ্যমন্ত্রীসহ আ’লীগ নেতাদের বিচারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

গোমস্তাপুরে সাবেক খাদ্যমন্ত্রীসহ আ’লীগ নেতাদের বিচারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক মাহিন্দ্রা চালককে পিটিয়ে হত্যার দায়ে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ হত্যাকান্ডে জড়িত স্থানীয় আ’লীগ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার বিকেলে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-শেরপুর গ্রামে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। আড্ডা-শেরপুর এলাকাবাসীর আয়োজনে আড্ডা বাজার থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে আড্ডা বাজারে নিহতের পরিবার ও স্বজনদেরকে হত্যা মামলার আসামী আ’লীগ নেতাদের প্রাণনাশের হুমকি ও সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রাতের অন্ধকারে একজন সাধারণ মাহিন্দ্রা চালককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে নেয়ামতপুর উপজেলা যুবলীগের সভাপতি মোতালিব হোসেন বাবারের নেতৃত্বে পিটিয়ে হত্যা করে স্থানীয় আ’লীগ ও এর সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী। এছাড়াও হত্যার পরদিন ১১টি দোকান ও বাড়ি থেকে গরু-ছাগল লুটপাট করে হত্যাকারীরা। হত্যাকান্ডের এক বছর পেরিয়ে গেলেও অপরাধীরা এখনও ঘুরে বেড়াচ্ছে। আদালতে চার্জশিট দিচ্ছে না সিআইডি। উল্টো এখনও আসামীরা নানারকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছে নিহতের পরিবারের সদস্যদের। উল্লেখ্য, গত বছরের ২৪ মার্চ রাত সাড়ে আটটার দিকে শেরপুর পশ্চিমপাড়া এলাকার ফসলী জমিতে নিয়ে গিয়ে মাহিন্দ্রা চালক জয়নাল আবেদিনকে পিটিয়ে গুরুতর আহত করে আ’লীগ ও এর সহযোগী সংগঠনের ৩০-৩৫ জন নেতাকর্মী। দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন জয়নাল আবেদিন। নিহত জয়নাল আবেদীন শেরপুর গ্রামের মো. মাহবুবুর রহমানের ছেলে। এঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা দায়ের করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *