নাচোলে ভুটভুটি উল্টে চালক নিহত ॥ আহত ৬
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাকা রাস্তার উপরে ভুটভুটি উল্টে ১জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। এলাকাবাসী ও নাচোল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ জুলাই) গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি থেকে সকালে ভুটভুটি যোগে আম ভাঙ্গার জন্য রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাঁকনহাট উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৬টার দিকে পথিমধ্যে নাচোল-আমনুরা রোডে ফুলকুড়ি বাজার নামক স্থানে রাস্তার মাঝে একটি গর্তে সামনের চাকা পড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় জুয়েলকে নাচোল ফায়ার সার্ভিস টিম উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। গাড়িতে থাকা আম ভাঙ্গা লেবার ৬ জন আহত হয়েছেন।

নিহত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের কাউন্সিল এলাকার জুয়েল রানা (৪৫)। নিহত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার আজগড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে। স্থানীয় লোকজন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা, আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন এবং নিহত ব্যক্তিকে থানায় নিয়ে যায়। ঘটনাটি নিশ্চিত করেন নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।

Leave a Reply