নড়াইলে প্রতিক্ষের হামলায় বাবা নিহত, ছেলের অবস্থা আশঙ্কাজনক

নড়াইলে প্রতিক্ষের হামলায় বাবা নিহত, ছেলের অবস্থা আশঙ্কাজনক

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে জাহাঙ্গীর শেখ (৬০) নামে এক বৃদ্ধ কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এছাড়া ওই কৃষকের ছেলে নাহিদ শেখকেও (২৬) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। নাহিদকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বাহিরপাড়া গ্রামের আইয়ুব মোল্যার ইট ভাটার পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বাহিরপাড়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে জাহাঙ্গীর শেখের সাথে একই গ্রামের কাওছার শেখ ওরফে মান্দার শেখের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে একাধিকবার দু’পক্ষ শালিশ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে কৃষক জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ আমন ধান রোপনের জন্য জমি প্রস্তুত করতে মাঠে যান। জমিতে কাজ করার সময় প্রতিপক্ষ একই গ্রামের কাওছার শেখ ওরফে মান্দার শেখ, তার ছেলে কবির শেখসহ তাদের পক্ষীয় লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাহাঙ্গীর ও নাহিদ শেখের ওপর হামলা করে। এসময় বৃদ্ধ জাহাঙ্গীর শেখের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এছাড়া ছেলে নাহিদ শেখকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। প্রতিপক্ষের হামলায় কৃষক জাহাঙ্গীর বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান। আহত নাহিদ শেখকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর হওায় নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়। নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে গুরুতর জখম হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে নাহিদকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক। লোহাগড়া থানা পুলিশের ওসি শরিফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া এ হত্যার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *