ভোলাহাটে ‘জুলাই শহীদ’ দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস ২০২৫’। এ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত হয় এক আলোচনা সভায় শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা ২০২৪ সালের ‘১৬ জুলাই’ সংঘটিত বর্বর হত্যাকাণ্ডের পটভূমি তুলে ধরেন এবং এই দিনে জীবন উৎসর্গকারী শহীদদের ও আহতদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিতসহ গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরভাসমান, যা নতুন প্রজন্মের মাঝে ন্যায়ের চেতনা জাগিয়ে তুলবে। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের এই আয়োজন স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং দিবসটির তাৎপর্য আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Leave a Reply