চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা’ উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা’ উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

‘জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা’ উপলক্ষে প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। ‘স্বৈরতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগানে মুখরিত হয় স্টেডিয়াম চত্বর।

প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়াম থেকে শুরু হয়ে শান্তির মোড়, সার্কিট হাউস রোড প্রদক্ষিন করে চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, জুলাই আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জ জেলার শহীদ পরিবারের সদস্যরা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন,

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, ক্রীড়া সংগঠক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ, আহত যোদ্ধারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,

জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্কাউট সদস্যরা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *