মাইলস্টোনে নিহত শিক্ষার্থীদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে কৃষকদলের দোয়া মাহফিল

মাইলস্টোনে নিহত শিক্ষার্থীদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে কৃষকদলের দোয়া মাহফিল

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় উদয়ন মোড় কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। দোয়া মাহফিলে নিহতদের আত্মার শান্তি কামনা করে কুরআন তিলাওয়াত, মোনাজাত ও বিশেষ বক্তব্য রাখা হয়।

এছাড়া দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক আলহাজ্ব মোঃ তসিকুল ইসলাম তসি। এ সময় শিবগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ পৌর কৃষকদলের আহবায়ক মোঃ ইউসুফ আলী লাভলু, সদস্য সচিব মোঃ আশিফ ইকবাল, সাবেক পৌর কাউন্সিলর মোঃ আঃ বারেকসহ অন্যরা। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের কৃষক দল, যুব দল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিল শেষে সকল শহীদ শিক্ষার্থীর পরিবারদের প্রতি গভীর সমবেদনা ও আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। দোয়া পরিচালনা করেন শহরের উদায়ন মোড়স্থ বায়তুল জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ওয়াকিল। দোয়া শেষে কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি মার্কেটের পার্শে একটি আম গাছের চারা রোপণ এবং বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *